হাওর বিলাস!
গতকাল সকালে প্রচন্ত বৃষ্টি হচ্ছিলো। তবুও একটু অপেক্ষা করে অফিস থেকে বের হয়ে জরুরী কাজে কর্মস্থলে ছুটতে হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে স্থল পথ বন্ধ। ট্রলার দিয়ে হাওর পাড়ি দিয়ে যেতে হয়। ট্রলারে ওঠার পর বৃষ্টির তীব্রতা বেড়ে গেছে, সাথে বজ্রপাত। আমরা যারা আবাদি মানুষ তাদের কাছে ভয়ের ব্যাপারও বটে। বিশেষ করে হাওরের মাঝে নৌকা বা ট্রলারে থাকা অবস্থায় যখন বজ্রপাত হয় তখন ভয় লাগা স্বাভাবিক। কিন্তু স্থানীয় মানুষজনের কাছে বৃষ্টি, বন্যা, বজ্রপাত ভয়ের কোন কারণ না। পরিবেশের সাথে তারা অভ্যস্ত হয়ে গেছে।
যাই হোক, হঠাৎ চোঁখ গেল ট্রলারের
কান্ডারীর দিকে। ছাতা মাথায় একা দাঁড়িয়ে এক নির্ভীক মানুষ। ঝড়, বৃষ্টি, বন্যা, বজ্রপাত
যতই হোক তার তীক্ষ্ণ দৃষ্টি হালের দিকে। আহ্ রিজিক! বৃষ্টি ঝরেই চলছে অঝর ধারায়। পানিতে
বৃষ্টির ফোঁটাগুলো মুক্তা দানার মত চিকচিক করে ওঠে। দেখতে দারুন। সম্ভবত, প্রকৃতির
মাঝে একই সময়ে একই স্থানে ভয় এবং আনন্দ দুটোই থাকে ঠিক যেন কাগজের পৃষ্ঠার মত এপিঠ
ওপিঠ ব্যবধান অতি সূক্ষ্ণ। একটি দেখা যায়, আরেকটি খুঁজে নিতে হয়। পাশে একটি শিশু ওর
মায়ের কোলে শুয়ে চোখের দিকে তাকিয়ে হাসছে। অন্যদিকে তাকিযে নিশ্চুপ হয়ে যায়, আবার মায়ের
দিকে তাকিয়ে হাসে… আহ্ কী সুন্দর দৃশ্য! দৃষ্টির সীমানায় ট্রলার ঘাট। একটুপর আমরা সবাই
নেমে যাবো, যে যার মত কাজে দৌড়বে।রিজিক, জীবন ও জীবিকা যত সুন্দর ততো কঠিন!
@শরশ দিগন্ত
১২/০৭/২০২৩,
বিশ্বম্ভরপুর, সৃনামগঞ্জ।
১২/০৭/২০২৩,
বিশ্বম্ভরপুর, সৃনামগঞ্জ।

0 comments:
Post a Comment