বাংলা ভাষায় সবচেয়ে বড় শব্দ কোনটা এটা বলা
মুশকিল। তবে কিছুকিছু শব্দ আছে অনেক বড় এবং দূর্বোদ্ধ যেমন:-
১. অঘটনঘটনপটীয়ান। অর্থ- অসাধ্য সাধনে পটু (স্ত্রীবাচক শব্দ)।
২. কিংকর্তব্যবিমূঢ়। অর্থ- র্কতব্য স্থির রিতে অক্ষম এমন।
৩. নিশীথবনভ্রমণবিলাসিনী/নিশীথবনবিলাসিনী। অর্থ - রাতে বনে ঘুরে বেড়াতে পছন্দ করে যে নারী (স্ত্রীবাচক শব্দ)।
৪. প্রত্যুৎপন্নমতিত্ব। অর্থ- উপস্থিত বুদ্ধির প্রয়োগ।
৫. ভীণষউজ্জলোচনপ্রাণ। অর্থ - চোখগুলো জ্বলজ্বল করছে।
আবার অনেক শব্দ আছে যার অর্থ অষ্পষ্ট এবং অভিধানেও
এর সঠিক উত্তর পাওয়া দুষ্কর। যেমন-
১. দক্ষিণায়নান্তবৃত্তসম্বন্ধীয়।
২. উষ্ট্রকণ্টকভোজনন্যায়।
৩. নাতিশীতোষ্ণমন্ডলানুরূপ।
৪. উষ্ট্রকন্টকভোজনন্যায়
এছাড়া আরো কিছু শব্দ আছে যা অভিধানের বাইরে কিন্তু
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখায় পাওয়া যায়-
১. মন্দারঘর্ষণপীড়িতবাসুকিনিশ্বাসনির্গত
২. ধন্বন্তরিভাণ্ডনিঃসৃত
৩. বিষমোজ্জলাবিভাসিতলোচনপ্রান্তে।
৪. প্রফুল্লনীলোৎপলদলতুল্য।
৫. ধন্বন্তরিভাণ্ডনিঃসৃত।
৬. মদনমদোন্মদহলাহলকলসীতুল্য।
উপরোক্ত শব্দের অর্থ জানা থাকলে আমাকে জানাতে
ভুলবেন না দযা করে। কিন্তু শব্দগুলোর অর্থ বুঝাতে গিয়ে আপনি পাগল হলে তার জন্য
সম্পূর্ণ দায়ী থাকবেন আপনি নিজে।

0 comments:
Post a Comment